আধারে ঠিকানা বদলের উপায়
অনলাইনে ঠিকানা আপডেট করা যায় myaadhaar পোর্টাল থেকে। মোবাইল নম্বর বদলাতে কিন্তু আধার কেন্দ্রে যেতে হয়।
- myaadhaar-এ লগইন করে "Update Demographic Data" বেছে নিন।
- নতুন ঠিকানার প্রমাণপত্র (যেমন বিদ্যুৎ বিল বা ব্যাংক স্টেটমেন্ট, যার উপর ঠিকানা লেখা) স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন জমা দিয়ে Update Request Number (URN) সংরক্ষণ করুন। স্ট্যাটাস URN দিয়ে দেখা যায়।
নথিপত্রের তালিকা ও শর্ত বদলাতে পারে, তাই জমা দেওয়ার আগে UIDAI-র সাইট দেখুন।
↑ গাইড তালিকায় ফিরুন