আধার অনলাইনে ডাউনলোড করার পদ্ধতি
ই-আধার একটি PDF ফাইল। এটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকে, এবং সাধারণত পাসওয়ার্ড হয় নামের প্রথম চার অক্ষর (ছোট হাতের) ও জন্ম সালের চার সংখ্যা।
- myaadhaar.uidai.gov.in-এ যান এবং "Download Aadhaar" বেছে নিন।
- আধার নম্বর বা VID দিয়ে OTP নিয়ে যাচাই করুন।
- PDF নামিয়ে নিন। পাসওয়ার্ড প্রয়োগ করে খুলুন।
PDF-টি মোবাইলে বা কম্পিউটারে নিরাপদ জায়গায় রাখুন, আর অচেনা কাউকে পাঠাবেন না।
↑ গাইড তালিকায় ফিরুন